মো.মমিনুল ইসলাম
জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কোরআন খানি, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’ দিনাজপুর জেলা শাখা।
শনিবার (২৪ জানুয়ারি) বাদ আসর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুল আলম চৌধুরী বাবলু।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর বেদনা ও অশ্রুসিক্ত হৃদয়ে তাঁকে স্মরণ করছি। তিনি ছিলেন ক্ষমতার অহংকারহীন, বিনয়ী ও মানবিক একজন মানুষ—যাঁর জীবন ছিল নীরব অথচ অর্থবহ।
কোকোর অকাল প্রয়াণে শুধু একটি পরিবার নয়, গোটা জাতি হারিয়েছে এক সম্ভাবনাময় আলোকবর্তিকা।”সৈয়দ জাহাঙ্গীর আলম আরও বলেন, “এই শোকের দিনে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর সততা ও দেশপ্রেমের আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকারের পথে অবিচল থাকার শপথ নিচ্ছি।বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান কোকোর জীবন ছিল সততা ও বিনয়ের প্রতীক।
সভাপতির বক্তব্যে শামসুল আলম চৌধুরী বাবলু বলেন, “রাজনীতির বাইরে থেকেও কোকো মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু ও আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি জিয়া রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মৃতি সংসদের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ।