রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কাহারোলে ১১ দলীয় জোটের বিশাল জনসভায় জনতার ঢল

শাহিন ইসলাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:৫৫ পিএম

কাহারোলে ১১ দলীয় জোটের বিশাল জনসভায় জনতার ঢল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোল উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ৫নং সুন্দরপুর ইউনিয়নের ১০মাইল বাজারে এই জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব মোঃ মতিউর রহমান। 

১০মাইল বাজারের এই জনসভায় প্রায় ১০ হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।মোঃ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি মোঃ মতিউর রহমান বলেন, "দিনাজপুরের এই জনপদ পরিবর্তনের অপেক্ষায় উন্মুখ। 

আমরা সাধারণ মানুষের অধিকার এবং একটি ইনসাফ কায়েমকারী রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছি। আগামীর নির্বাচনে জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, কাহারোল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম ও সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক।এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হামিদুর রহমান, দিনাজপুর জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি মোঃ রাসেল রানা, কাহারোল উপজেলা শিবিরের মোঃ ফয়সাল ইসলাম এবং বীরগঞ্জ এনসিপির যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়। 

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনসভাকে কেন্দ্র করে ১০মাইল বাজার এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।