শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

এমপি পিনাক চৌধুরীকে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৬:৫২ পিএম

এমপি পিনাক চৌধুরীকে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা

এমপি পিনাক চৌধুরীকে সংবর্ধনা :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে ফুলেল সংবর্ধনা জানিয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন। গতকাল বিকেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে নবনির্বাচিত এই জনপ্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহের পক্ষে সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক এবং কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর। 

এছাড়াও জিয়া হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী। 

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এএসএম আক্তার শামীম এবং পাবলিক রিলেশন এন্ড অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ সফিকুর রহমান পিন্টুসহ স্থানীয় সুধীজন।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত নেতৃবৃন্দ সংসদ সদস্যকে তাঁর বিজয়ে অভিনন্দন জানান এবং এলাকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তাঁর সক্রিয় সহযোগিতা কামনা করেন। সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক চৌধুরীও সংগঠনের এই ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এলাকার মানুষের কল্যাণে জিয়া হার্ট ফাউন্ডেশনের পাশে থাকার আশ্বাস দেন।