ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৮:৩০ পিএম
দিনাজপুরে জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের গুরুত্ব ও ধর্মীয় ভ্রাতৃত্ববোধের ওপর আলোকপাত করেন।জমিয়তে উলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী মোহাম্মদ শোয়াইবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন এবং দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইঞ্জিনিয়ার মনজুর মুরশেদ সুমন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. সাইফুল ইসলাম (ওস্তাদ) এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুবেল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের আলেম-ওলামাদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বিরল উপজেলা শাখার সভাপতি মুফতি ফয়সাল রশিদী, যুব জমিয়তে ওলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সানোয়ার এবং বিরল উপজেলা শাখার সভাপতি মুফতী জাফর আহমদ রশিদী। এছাড়া সভায় দিনাজপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক ইমাম, মোয়াজ্জিন এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির সুখ-শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে জমিয়তে উলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ এ ধরনের আয়োজনের মাধ্যমে সামাজিক ও ধর্মীয় বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন