বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ৩৮ পরিবারের মাঝে সরকারি যাকাতের অর্থ বিতরণ

মোঃ আরিফ ইসলাম

মার্চ ১৭, ২০২৬, ০৩:২৭ পিএম

বীরগঞ্জে ৩৮ পরিবারের মাঝে সরকারি যাকাতের অর্থ বিতরণ

বীরগঞ্জে যাকাত বিতরণ -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সরকারি যাকাত ফান্ডের আওতায় ৩৮ জন দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে যাকাতের অর্থ তুলে দেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল মজিদ। অনুষ্ঠানে জানানো হয় যে, মোট ৩৮ জন অসহায় ব্যক্তির মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে সর্বমোট ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

 সরকারের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ের দরিদ্র মানুষের আর্থিক সংকট নিরসনে সহায়ক হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে। এটি কেবল একটি দান নয় বরং রাষ্ট্রীয়ভাবে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার একটি অন্যতম মাধ্যম। 

অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীতে যাকাত ফান্ডের পরিধি আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই সুবিধার আওতায় আসতে পারে।