সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা

মো: মামুনুর রশিদ

মার্চ ২৫, ২০২৬, ০৫:৪০ পিএম

দিনাজপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা

গণহত্যা দিবসের আলোচনা সভা -ছবি-দিনাজপুর টিভি

পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে শহরের সিএনবি মোড় এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আছিয়া অটো রাইস মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।

 বক্তারা তাদের বক্তব্যে ২৫ মার্চের কালরাত্রিতে নিহত শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা অর্জনে আলেম সমাজ ও সাধারণ মানুষের ত্যাগের মহিমা তুলে ধরেন।জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার মুফতী মুহাম্মদ শোয়াইবের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

উপস্থিত ছিলেন দিনাজপুর সদর শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম সরকার, সাধারণ সম্পাদক মাওলানা খাদিমুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার এবং যুব জমিয়তের জেলা সভাপতি মাহমুদুল হাসান সানোয়ার। এছাড়াও দিনাজপুর ওলামা দলের সাধারণ সম্পাদক মো. শাহিন আলম, জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ হাসানসহ জেলা ও পৌর সভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অনুষ্ঠানে যোগ দেন।

আলোচনা সভায় বক্তারা বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে উপস্থিত উলামায়ে কেরাম ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানটিতে আমন্ত্রিত উলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।