শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নি‍‍`হত

ফাহিম হোসেন রিজু

এপ্রিল ১৬, ২০২৬, ০৬:৫৯ পিএম

ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নি‍‍`হত

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৪৫) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১৬ এপ্রিল বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার রানীগঞ্জ-বিরামপুর সড়কের সোনামুখী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহিত আশরাফুল ইসলাম জেলার হাকিমপুর উপজেলার খট্রা বলরামপুর (সোনার পাড়া) গ্রামের আজিজার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রানীগঞ্জ বাজার থেকে একটি অটোরিকশাযোগে বিরামপুরের দিকে যাচ্ছিলেন আশরাফুল। পথে সোনামুখী বাজারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ভটভটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। 

এতে অটোরিকশাটি সড়কের ওপর ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয়।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ভটভটিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা ঘাতক যানটির বেপরোয়া গতিকেই এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।