মে ১৬, ২০২৬, ১১:৪৯ পিএম
“তারুণ্যের শক্তি, জাতীয় যুবশক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় শহরের মুন্সিপাড়ায় এনসিপির পার্টি অফিস কার্যালয়ে, দিনাজপুর সদর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আহ্বায়ক ফারুক হোসেন, সদর উপজেলা সদস্য সচিব কাজল, সদর উপজেলা মুখ্য সংগঠক আজমির শরিফ, জাতীয় ছাত্রশক্তি দিনাজপুর জেলার সদস্য সচিব এহেসানুল করিম এবং জাতীয় ছাত্রশক্তি দিনাজপুর জেলার যুগ্ম আহ্বায়ক হৃদয় সরকার।
বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে মানবিক, ন্যায়ভিত্তিক ও সচেতন সমাজ গঠনে জাতীয় যুবশক্তি কাজ করে যাচ্ছে। তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন