মে ১৮, ২০২৬, ০৭:০৮ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়ক টেকসই করার লক্ষ্যে নতুন এইচবিবি রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ৫ নম্বর সুজালপুর এবং ১০ নম্বর মোহনপুর ইউনিয়নে এই নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়।
দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন।সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের দক্ষিণ কমলপুর বটগাছ এলাকা থেকে ১ হাজার মিটার রাস্তার কাজ শুরু হয়।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় মোহনপুর ইউনিয়নে আরও ৬২৫ মিটার মাটির রাস্তায় নতুন এইচবিবি রাস্তা নির্মাণের কাজ করা হবে। এর মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের গতি আসবে এবং স্থানীয় মানুষের যাতায়াত অনেক সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এবং সহকারী কমিশনার ভূমি দীপংকর বর্মন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব সরকার এই উন্নয়ন কাজের সার্বিক তদারকিতে উপস্থিত ছিলেন।এছাড়াও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার এবং জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু অনুষ্ঠানে অংশ নেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেনা ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন সেখানে উপস্থিত ছিলেন। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ ও সদস্য মো. আক্কাস আলীসহ ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এই নতুন এইচবিবি রাস্তা উদ্বোধনী সভায় যোগ দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন