শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে সোনালী ব্যাংক অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনী সভা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ০২:২৯ পিএম

দিনাজপুরে সোনালী ব্যাংক অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনী সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকরিজীবী কল্যাণ সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার বালুবাড়ীস্থ পল্লীশ্রী মিলনায়তনে প্রতি বছরের মতো এবারও ঈদুল আযহা পরবর্তী কার্যনির্বাহী কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকরিজীবী কল্যাণ সমিতি দিনাজপুরের সভাপতি অবসরপ্রাপ্ত ডিজিএম মো. আল মামুন মুনসুর আলমের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মো. আফজালুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ সরকার, 

দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, মাধব চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত ডিজিএম এজাহারুল হক, অবসরপ্রাপ্ত ডিজিএম আবু হাসান, জেনারেল ম্যানেজার একরামুল হক ও সিনিয়র অফিসার মো. ইউনুস আলী।

পুনর্মিলনী সভায় সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে সমিতির অসহায় সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান, সদস্যদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসা ভাতা প্রদান এবং বাৎসরিক শীতবস্ত্র বিতরণ। একই সঙ্গে জানানো হয় যে, আগামী ২৭ ডিসেম্বর ২০২৬ রোজ শনিবার পল্লীশ্রী মিলনায়তনে সমিতির বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হবে।

সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত ডিজিএম মো. আল মামুন মুনসুর আলম বলেন, সমিতির ভবিষ্যৎ উন্নয়নে সব সদস্যদের সহযোগিতা প্রয়োজন। সবার অংশগ্রহণে সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকরিজীবী কল্যাণ সমিতি একটি মডেল সংগঠনে পরিণত হবে।