জুন ৪, ২০২৬, ০২:৩৩ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলায় নিজ অর্থায়নে ১৪টি মরদেহ বহনকারী খাট উপজেলার বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বিবেচনায় নিজ উদ্যোগে এসব খাট প্রদান করা হয়েছে।
ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমদ, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুর রহমান, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন