রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ বন্ধু সম্মাননা

মো: মামুনুর রশিদ

জুন ৬, ২০২৬, ০৯:১৪ পিএম

দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ বন্ধু সম্মাননা

দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সুইহারিস্থ বেসরকারি সংস্থা ফোরাম মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ও স্থানীয় কয়েকটি সংগঠনের যৌথ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে সংগঠিত করার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। 

তিনি বলেন, নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে এবং পরিবেশ সুরক্ষিত থাকলে আগামী প্রজন্ম নিরাপদ থাকবে। এ সময় বক্তারা ভু-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, নদীর নাব্যতা সংকট ও অবৈধ বালু উত্তোলনের মতো বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

উত্তরবঙ্গকে বাসযোগ্য করার শপথ নেন আয়োজকরা।দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর নবী বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় দীর্ঘমেয়াদী মরুকরণের সম্ভাবনা তৈরি হচ্ছে। অনুষ্ঠানে সাংবাদিক মোফাচ্ছিলুল মাজেদ ও সম্পাদক আইয়ুব রানাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।