জুন ১৪, ২০২৬, ০২:৫৭ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে চিকিৎসকদের অংশগ্রহণে প্রতিবন্ধিতা ও কুষ্ঠ রোগ বিষয়ক এক গুরুত্বপূর্ণ জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার বিশেষ আয়োজনে এই সচেতনামূলক সভার আনুষ্ঠানিক আয়োজন করা হয়।
আন্তর্জাতিক সংস্থা লিলিয়ান ফন্ডসের আর্থিক সহযোগিতায় এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট বা সিডিডির কারিগরি সহায়তায় অংশীদারী সংস্থা দীপশিখা স্থানীয় পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে।কমিউনিটি পর্যায়ে কুষ্ঠ রোগ আক্রান্ত ও প্রতিবন্ধী শিশু-যুবদের বিভিন্ন সমস্যা দূর করতে এই সভার আয়োজন করা হয়।
উক্ত সচেতনামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে নিজের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিছুর রহমান, কনসালটেন্ট মেডিসিন চিকিৎসক মোহাম্মদ মামুন উর রশিদ এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য দায়িত্বশীল চিকিৎসক এবং জ্যেষ্ঠ সেবিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সংশ্লিষ্ট প্রকল্পের সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত এবং দীপশিখার সামগ্রিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন শাখা ব্যবস্থাপক নয়ন হেম্ব্রম।
এরপর সিডিডির মাঠ সমন্বয়কারী শৈলেন চন্দ্র রায় স্থানীয় পর্যায়ে কুষ্ঠ রোগে আক্রান্ত এবং প্রতিবন্ধী শিশুদের নানাবিধ সামাজিক ও শারীরিক সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম, সভা রায়, সিডিডির কৃষ্ণ কান্ত রায়সহ প্রকল্পের যুব সংঘের সম্মানিত সদস্য, তাদের অভিভাবক এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। চিকিৎসা কর্মকর্তারা কুষ্ঠ ও প্রতিবন্ধী শিশুদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি ইতিবাচক করার এবং দ্রুত রোগ শনাক্তকরণের ওপর বিশেষ জোর দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন