জুন ২৩, ২০২৬, ০৬:২৮ পিএম
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিরল উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের আয়োজনে প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় হতে মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সম্মুখে এসে উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এম আক্কাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নূরজামাল হোসেন সোনারহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আবদুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কোরবানি আলী, জাহিদ হাসান বুলেট, খায়রুল আলম বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান,
পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব সিহাব ইমতিয়াজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা বাস্তুহারা দলের আহ্বায়ক ভিপি মনজুর রহমান মহবুর, জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক ওয়াসিম আলী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক একরামুল হক চুন্নু, ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সভাপতি জালাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন