মোঃ ইউসুফ আলী
জুন ২৩, ২০২৬, ১০:০৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় ২৩ জুন ২০২৬ মঙ্গলবার জিয়া মঞ্চ দিনাজপুর জেলা ও কোতোয়ালী শাখার আয়োজনে সন্ধ্যায় শহরের বালুবাড়ীস্থ সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের বাসভবন সম্মুখ সড়ক হতে জিয়া মঞ্চ।
দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. নওশাদ আলম পপলুর নেতৃত্বে অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে একটি বিশাল মোটরসাইকেল প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়কসমূহ এবং শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমবেত হয়।
এ সময় জিয়া মঞ্চ জেলা কমিটির আহ্বায়ক মো. নওশাদ আলম পপলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী খাজা, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মো. ছমিত, জিয়া মঞ্চ কোতোয়ালী শাখার আহ্বায়ক আব্দুল রাজ্জাক, সদস্য সচিব রোকনুজ্জামান রাজীব, জিয়া মঞ্চ কোতোয়ালী শাখার নেতা আব্দুল রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মো. হেলাল ইসলাম।