রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে এফপিএবি’র পক্ষ থেকে ৮ গুণী ব্যক্তিকে সম্মাননা

কাশী কুমার দাস

জুন ২৪, ২০২৬, ০৪:৩৮ পিএম

দিনাজপুরে এফপিএবি’র পক্ষ থেকে ৮ গুণী ব্যক্তিকে সম্মাননা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এডভোকেট এম. ফয়জুর রহমান মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন উর রশিদ ও নির্বাহী পরিচালক ডা. নূরুল্লাহ আউয়ালসহ ৮ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করেছে। এফপিএবি দিনাজপুর শাখার সভাপতি এডভোকেট তহসিনা আক্তার দিপালী’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন এফপিএবি’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সামাদ।

 স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। দিনাজপুর শাখা হতে যাদেরকে সম্মাননা প্রদান করা হলো তারা হলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ডসি ইন্ডাস্ট্রিজ সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মো. আবু বকর সিদ্দিক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাজমুল হুদা, এফপিএবি কেন্দ্রীয় কমিটির কর্মসূচি কর্মকর্তা মো. কামরুজ্জামান উজ্জ্বল, 

দিনাজপুর শাখার সভাপতি এডভোকেট তহসিনা আক্তার দিপালী, রংপুর এফপিএবি’র সভাপতি মিসেস শারমিন আনাম, বগুড়া এফপিএবি শাখার সভাপতি লায়ন মো. আতিকুর রহমান ও দিনাজপুরের বিশিষ্ট চিকিৎসক ও ড্যাব দিনাজপুর শাখার সভাপতি মো. হাফিজুল ইসলাম। সংবর্ধনা সভা শেষে দিনাজপুরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবরূপীর নৃত্য শিক্ষক রওনক আরা হক নিপার পরিবেশনায় নৃত্য পরিবেশন করে শিল্পীরা।