রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এমপি মনজুরুল ইসলামের সাথে কান্তজিউ মন্দির পরিদর্শনে অপর্ণা রায় দাস

মোজাম্মেল হক

জুলাই ৩, ২০২৬, ০৭:২৮ পিএম

এমপি মনজুরুল ইসলামের সাথে কান্তজিউ মন্দির পরিদর্শনে অপর্ণা রায় দাস

ছবি : দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস। শুক্রবার সকালে একদল পুণ্যার্থীকে নিয়ে তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছান।

মন্দির পরিদর্শনের সময় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম তাঁকে স্বাগত জানান।অপর্ণা রায় দাস মন্দিরের অনন্য টেরাকোটা শিল্প এবং প্রাচীন স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজখবর নেন।

সফরসঙ্গীরা দেশের ঐতিহ্য রক্ষায় এই মন্দিরের গুরুত্ব এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।সফরকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্দির কমিটির প্রতিনিধি এবং বিপুল সংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তাঁরা।