জুলাই ৩, ২০২৬, ০৮:৪৫ পিএম
দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলের সহায়তায় ৮০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এই চাল ও নগদ অর্থ বিতরণ করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিতরণ কার্যক্রমে ১৪০ জন অসহায় ব্যক্তি এবং ১৪০ জন প্রতিবন্ধীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। সমাজ থেকে দারিদ্র্য বিমোচন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।সামাজিক দায়বদ্ধতা থেকে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে স্থানীয়রা জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন