মোজাম্মেল হক
জুলাই ৪, ২০২৬, ১২:৪৬ এএম
ছবি : দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে নতুন করে স্থায়ী গরুর হাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।এ লক্ষ্যে শুক্রবার ভোগনগর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা অংশ নেন। সভার সভাপতিত্ব করেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু।
সভায় কবিরাজহাটে সপ্তাহে একদিন নিয়মিত গরুর হাট পরিচালনার সম্ভাবনা, ব্যবসায়ীদের সুবিধা ও স্থানীয় অর্থনীতিতে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক এ কে এম জাকারিয়া জাকিরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বাজার কমিটির সদস্যরা।
বক্তারা জানান, কবিরাজহাটে স্থায়ী গরুর হাট চালু হলে স্থানীয় কৃষক ও খামারিরা সহজেই গবাদিপশু কেনাবেচার সুযোগ পাবেন। এতে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।হাট পরিচালনার সার্বিক ব্যবস্থাপনা ও ক্রেতা-বিক্রেতাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।