জুলাই ৯, ২০২৬, ০৯:৩৫ পিএম
দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. শাহেদ হোসেনকে সভাপতি ও মো. নুরনবী ইসলামকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।গত ৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে সুদর্শন রায়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আদনান সানজিদ রুদ্র এবং সাংগঠনিক সম্পাদক পদে তাসিন আল ফুয়াদ মনোনীত হয়েছেন। বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদে জমা দেওয়ার জন্য নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব রিফাত চৌধুরী। এ সময় জেলা ও মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের পর নতুন কমিটির নেতৃত্বে ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি শুভকামনা জানান।নবগঠিত কমিটির নেতারা জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তারা সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন