শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির কন্যা মৃত্তিকা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৫, ২০২৬, ০৯:২০ পিএম

ঘোড়াঘাটে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির কন্যা মৃত্তিকা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মৃত্তিকা মোহন্ত। সে দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এই অনন্য অর্জনের মাধ্যমে সে নিজ বিদ্যালয় ও পরিবারের জন্য গৌরব বয়ে এনেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, মৃত্তিকা এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।

সে রানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত ভৌমিক এবং হরিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নন্দিতা অধিকারীর বড় মেয়ে। মৃত্তিকার এই সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

ছোটবেলা থেকেই মৃত্তিকা নিয়মমাফিক পড়াশোনা ও শৃঙ্খলার প্রতি বেশ আগ্রহী। শিক্ষক বাবা-মায়ের সান্নিধ্যে বড় হওয়ায় পড়াশোনার প্রতি তার বিশেষ আগ্রহ ও উদ্দীপনা ছিল বরাবরই। নিয়মিত অধ্যায়ন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই সে আজকের এই অবস্থানে পৌঁছেছে।

বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা লায়লা আঞ্জুম আরা বলেন, মৃত্তিকা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী এবং বিনয়ী একজন শিক্ষার্থী। তার এই সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতেও সে আরও ভালো ফলাফল করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।নিজের এই সাফল্যে উচ্ছ্বসিত মৃত্তিকা মোহন্ত। তার এই অর্জনের জন্য সে পরিবারের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তার বাবা-মা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।