জুলাই ২০, ২০২৬, ০৪:২২ পিএম
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন অরুন, পাভেল, বিপু ও রফিক পরিষদ। সোমবার ২০ জুলাই দিনাজপুর স্টেডিয়াম প্রাঙ্গণে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা এবং কমিটির সদস্য ও দিনাজপুর জেলা ক্রিকেট দলের অধিনায়ক সানজিত সাহা দ্বীপের নিকট এই পরিষদ নেতৃবৃন্দ তাদের মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৭ আগস্ট ২০২৬ দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ২৩ জুলাই এবং বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৮ জুলাই। নির্বাচনে অরুন, পাভেল, বিপু ও রফিক পরিষদের প্রার্থীদের মধ্যে সভাপতি পদে প্রশান্ত কুমার সরকার অরুন, সহ-সভাপতি পদে মোঃ গোলাম রব্বানী পাটোয়ারী পাভেল, সাধারণ সম্পাদক পদে সৈয়দ আজাদুর রহমান বিপু ও সহকারী সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোঃ রফিকুল ইসলাম রফিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান তালুকদার মাসুম ও মোঃ ইমাম হোসেন ইমাম, কোষাধ্যক্ষ পদে খন্দকার রিয়াসাদুজ্জামান জিসান এবং দপ্তর সম্পাদক পদে মোঃ সোহেল রানা মুরাদ মনোনীত হয়েছেন। নির্বাহী সদস্য পদে মোঃ মুরাদ এ কিউ খান, সৈয়দ মোঃ ইসমাইল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রতন, মোঃ মামুনুর রশিদ বিন্দু, মোঃ জাকির হোসেন মুন্না ও পবিত্রা রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন