রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করলেন দিনাজপুর পুলিশ সুপার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ১২:২২ এএম

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করলেন দিনাজপুর পুলিশ সুপার

দিনাজপুর জেলার পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে গৃহীত চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা। সোমবার ২০ জুলাই পুলিশ সুপারের বাসভবনের সম্মুখে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়।

এসময় পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সরকারি ও বেসরকারি পর্যায়ে সকল শ্রেণি-পেশার মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। এই উদ্যোগটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে জেলা পুলিশের একটি সচেতনতামূলক প্রয়াস।

বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দিনাজপুর মোঃ আব্দুল হালিম এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই কর্মসূচিতে অংশ নেওয়া অন্যরা দেশের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ হন।

চলমান এই কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা পুলিশ পর্যায়ক্রমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। পরিবেশের সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতেই জেলা পুলিশের এই নিরলস প্রচেষ্টা।