রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী

জুলাই ২২, ২০২৬, ০৮:৪৮ পিএম

দিনাজপুরে রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও দিনাজপুরে রোটারি ক্লাব অব দিনাজপুরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দিনাজপুর শহরের পুলহাট বিসিক শিল্প এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। এসো প্রকৃতির মতো নির্মল হই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রোটারি ক্লাবের সদস্যরা অংশ নেন।

পরিবেশ সংরক্ষণের এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৪ বাংলাদেশের চিফ কো-অর্ডিনেটর রোটারিয়ান এম মাহমুদুল হাসান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রংপুর জোনের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম খান এবং দিনাজপুর বিসিকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহেদুল ইসলাম। 

দিনাজপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট হুসনা উল আসমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক কার্যক্রম পরিচালনা করা হয়। এর আগে সদ্য সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহনের পুলহাট পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিমিটেডের সভাকক্ষে বৃক্ষরোপণ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সংগঠনের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান প্রফেসর ড. মো. শাহাদত হোসেন খান, ট্রেজারার রোটারিয়ান ড. আফরিন আক্তার বেলী এবং সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান রনজিত কুমার সিংহ। এছাড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোটার‍্যক্ট ক্লাবের প্রেসিডেন্ট রোটার‍্যক্টর মো. সিয়াম ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগ স্থানীয় মহলে দারুণ প্রশংসিত হয়েছে।