রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পরিবেশ রক্ষা ও সবুজায়নে গাছ লাগানোর বিকল্প নেই‍‍` এমপি জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২৬, ১০:৩৭ এএম

পরিবেশ রক্ষা ও সবুজায়নে গাছ লাগানোর বিকল্প নেই‍‍` এমপি জাহাঙ্গীর আলম

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর সদর আসনে একাধিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম রবি। আউলিয়াপুর ইউনিয়নে রাস্তার দুই পাশে গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি। এরপর পৌরসভার নিউটাউন মানিকনগর এলাকায় তালিমুল সুন্নাহ মাদ্রাসা অ্যান্ড একাডেমির এতিমখানা এবং আব্দুর রহিম জামে মসজিদের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

দিনব্যাপী চলা এসব আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। 

পাশাপাশি তিনি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার পাশাপাশি এতিম শিশুদের শিক্ষায় সমাজের সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট আলেম-ওলামা, শিক্ষক, সমাজসেবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।