জুলাই ২৭, ২০২৬, ০৫:২৪ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নানা সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে মূল আলোচনা সভা ও বর্ষপূর্তি উদযাপনের বিশেষ আয়োজন করা হয়। মডল প্রেসক্লাবের আহ্বায়ক মাহাবুর রহমান আংগুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
ঐক্যের বার্তা নিয়ে সাংবাদিকদের এই বর্ষপূর্তি উদযাপন।অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
বক্তারা গ্রামীণ পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা এবং পেশাগত দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান এবং অতিথিবৃন্দের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে বর্ষপূর্তির কেক কাটা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন