শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

শুক সাগরের মনোরম পরিবেশে দিনাজপুর লেখক ফোরামের বর্ষা উৎসব

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০৮:১৩ পিএম

শুক সাগরের মনোরম পরিবেশে দিনাজপুর লেখক ফোরামের বর্ষা উৎসব

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

প্রকৃতির ছোঁয়ায় ও রিমঝিম বৃষ্টির আবহে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘কথা ও কবিতায় বর্ষা বরণ’ অনুষ্ঠান। ঐতিহ্যবাহী শুক সাগরের মনোরম পরিবেশে দিনাজপুর লেখক ফোরামের উদ্যোগে এই সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।কথা ও কবিতার পাশাপাশি বর্ষাভিত্তিক গান পরিবেশন করেন শিল্পীরা।

অনুষ্ঠানের শুরুতে সাহিত্যপ্রেমী ও লেখকদের উপস্থিতিতে শুক সাগরের তীর মুখরিত হয়ে ওঠে। দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু। তিনি বলেন, বর্ষা বাংলার আবহমান চিত্র এবং এর শক্তিতেই আমাদের জীবন বেঁচে ওঠে।

দৈনিক উত্তর বাংলা সম্পাদক মতিউর রহমানসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা বর্ষার রূপ ও সৌন্দর্যের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। এছাড়া শতাধিক কবি ও সাহিত্যিক স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন।অনুষ্ঠানে বিশিষ্ট কবি নূরে আলম সিদ্দিকীর জন্মবার্ষিকী উদযাপন এবং কয়েকজন কবি ও শিল্পীকে বই উপহার দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক কবি অদিতি রায় অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।