শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

৫ নম্বর ভাবকী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে হুইপকে ফুলেল শুভেচ্ছা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ০৯:৩৩ এএম

৫ নম্বর ভাবকী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে হুইপকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ নির্বাচিত হওয়ায় মাননীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়াকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় ৫ নম্বর ভাবকী ইউনিয়ন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে এই সম্মান জানানো হয়।এ সময় এলাকার রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। 

দেশের জনকল্যাণে এবং এলাকার উন্নয়নে হুইপ মহোদয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।নবনির্বাচিত হুইপ তাদের এই শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে জনগণের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।