বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর লায়ন্স ক্লাবের আয়োজনে সেমিনার, সেবামূলক কার্যক্রমে গুরুত্ব

মো: মামুনুর রশিদ

অক্টোবর ১৫, ২০২৬, ১০:২৮ পিএম

দিনাজপুর লায়ন্স ক্লাবের আয়োজনে সেমিনার, সেবামূলক কার্যক্রমে গুরুত্ব

ছবি: দিনাজপুর টিভি

অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে দিনাজপুরে বিশেষ সেমিনার করেছে লায়ন্স ক্লাব। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ভবনে এই আলোচনা সভা বসে। এতে ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। ডিস্ট্রিক্ট গভর্নরের আহ্বানে এবারের মূল প্রতিপাদ্য ছিল ‍‍`লিডারশিপ ফর ট্রু লায়নিজম‍‍`।

প্রতি বছর নিয়মিত সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করে দিনাজপুর লায়ন্স ক্লাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি লায়ন মোহাম্মদ সাইদুর রহমান মন্ডল ও সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ সাইদুর রহমান সরকার। যৌথ সম্পাদক লায়ন মঞ্জুর-এ-রাব্বী এবং কোষাধ্যক্ষ লায়ন ডাক্তার ইসতিয়াক চৌধুরীও আলোচনায় অংশ নেন।

এছাড়া নির্বাহী পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ মোকাররম হোসেন খান, লায়ন মোহাম্মদ সাইদুর রহমান, লায়ন রেজোয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন ইকবাল আহমেদ ডন ও লায়ন রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। সাধারণ সদস্যদের মধ্যে অংশ নেন লায়ন মোহাম্মদ মাসুদ রানা, লায়ন মোহাম্মদ সাব্বির আহমেদ এবং লায়ন এ এফ এম শফিকুল ইসলাম দুলু।

দাপ্তরিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সবুর সরকার ও অফিস সহকারী আনোয়ার হোসেন।