বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ আরিফ ইসলাম

আগস্ট ২২, ২০২৬, ০৮:৪৯ পিএম

বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পশ্চিম ভোগডোমা আদিবাসী পাড়ার নদীর পাড়ে একটি জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পশ্চিম ভোগডোমা যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে এই প্রীতি ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়। খেলাকে কেন্দ্র করে বিকেল থেকেই মাঠের চারপাশে উৎসুক দর্শকদের ভিড় জমে ওঠে। স্থানীয় বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। 

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।খেলার শেষ পর্যায়ে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। এছাড়া চার নম্বর পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম শরীফ উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথি হিসেবে এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, এনামুল ইসলাম ও সুজা মিয়া অনুষ্ঠানে অংশ নেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় যুবসমাজ উপস্থিত ছিলেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।খেলা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন এই ক্রীড়া অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।