শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

বিরলে পুবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

মো: মামুনুর রশিদ

আগস্ট ২৩, ২০২৬, ০৬:১৫ পিএম

বিরলে পুবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরলে আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মহৎ উদ্দেশ্যে পুবালী ব্যাংক পিএলসি বিরল শাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে স্থানীয় বকুলতলা চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি এবং সাধারণ গ্রাহকদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

উপজেলার সর্বস্তরের মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।ডিজিটাল আর্থিক লেনদেন আরও বেগবান করতে ব্যাংকের পক্ষ থেকে নানা ধরনের সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।রোববার বিরল শাখা প্রাঙ্গণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংকের বিরল শাখার ব্যবস্থাপক মো: আশরাফুর জামান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মো: আশরাফুর জামান বলেন যে বর্তমান যুগে ক্যাশলেস বা নগদ টাকাবিহীন লেনদেন অত্যন্ত নিরাপদ, ঝামেলাহীন এবং সময়োপযোগী একটি ব্যবস্থা। গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যেই পুবালী ব্যাংক এই আধুনিক সেবা চালু করেছে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বিরল শাখার ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন। এর আগে বিরল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি।