বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে পূজামণ্ডপে বিএনপি নেতার অনুদান

ফাহিম হোসেন রিজু

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:২১ পিএম

ঘোড়াঘাটে পূজামণ্ডপে বিএনপি নেতার অনুদান

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৪টি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রতিটি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তিনি ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা করে তুলে দেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরীসহ দলের স্থানীয় নেতারা। এসময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।