অক্টোবর ২৫, ২০২৫, ১০:৪৬ পিএম
দিনাজপুরে উমরাহ গমনেচ্ছু হাজীদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে শহরের ওয়েলকাম ফুড অ্যান্ড রেস্টুরেন্টে আলহাজ্ব আব্দুস সালাম হজ্ব গ্রুপের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এস এগ্রো ক্যামিক্যাল এর ব্যবস্থাপনা পরিচালক ও আইটি রিসার্চ একাডেমির সভাপতি এম. এ জামান। ক্বারিয়ানা কুরআন শিক্ষা ফাউন্ডেশন ঢাকার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুস সালাম হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম।
কর্মশালায় উমরাহ পালনের বিভিন্ন নিয়ম-কানুন বিষয়ে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন আইটি রিসার্চ একাডেমি ও ইংলিশ মিডিয়াম মাদ্রাসা কুতইড়-এর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব ডাঃ মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আমজাদ আলী ও আলহাজ্ব মোঃ মহসিন।
প্রশিক্ষণ শেষে উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আলহাজ্ব আব্দুস সালাম হজ্ব গ্রুপ সূত্রে জানা যায়, তারা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ৪৩ জনকে এবং অক্টোবর মাসে ৪০ জনকে উমরাহ পালনে প্রেরণ করছেন। আগামী ৫ নভেম্বর তাদের পরবর্তী কাফেলা সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন