রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ঢেপা নদীতে পোনা মাছ অবমুক্তকরণ

মোঃ ফরহাদ হোসেন

অক্টোবর ৩০, ২০২৫, ০৩:১৪ পিএম

বীরগঞ্জে ঢেপা নদীতে পোনা মাছ অবমুক্তকরণ

আমিষের চাহিদা পূরণে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দিনাজপুর এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশন (ডেক্সকা) এর আয়োজনে বিশিষ্ট চিকিৎসক ডা. বদরুদ্দোহার নেতৃত্বে বীরগঞ্জ ঢেপা নদীতে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নুরুল ইসলাম সরকার, কার্ডিওলজিস্ট ডা. রুবাইয়েত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফজলে ইবনে কাওছার, উপজেলা খামার ব্যবস্থাপক সামসুজ্জামান, সাংবাদিক মো. নুরে আলম সিদ্দিকী প্রমুখ।