নভেম্বর ৫, ২০২৫, ০৯:১১ পিএম
তারুণ্যের উৎসব-২০২৫' উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২৬ এর আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক হারুন-উর-রশীদ এর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর আলম, সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলী বাবুল প্রমুখ।
উদ্বোধনী বক্তব্য শেষে উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী নিয়ে গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে কয়েকটি ইভেন্টে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আয়োজকরা জানান, এই প্রতিযোগিতা থেকে বাছাইকৃতদের নিয়ে উপজেলা পরিষদ পুকুরে ক্রীড়া শিক্ষক হারুন-উর-রশীদ ও মোসলেম উদ্দীনের তত্ত্বাবধানে ২১ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন