নভেম্বর ৫, ২০২৫, ০৯:৪৫ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. আব্দুল মতিন সরকার বিপুল ভোটে জয়ী হয়েছেন।বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুবল চন্দ্র রায় বলেন, "এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।"
নির্বাচনে ১৬৮ জন ভোটারের মধ্যে ১৬৫ জন সমবায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনী ফলাফল
| প্রার্থীর নাম | প্রতীক | প্রাপ্ত ভোট | ফলাফল |
| মো. আব্দুল মতিন সরকার | চেয়ার | ১১৯ | নির্বাচিত |
| মো. রেজওয়ানুল ইসলাম বাবু | ছাতা | ৪৪ | পরাজিত |
| বাতিল ভোট | - | ২ | - |
নির্বাচনে মো. আব্দুল মতিন সরকার চেয়ার প্রতীকে ১১৯ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম বাবু ছাতা প্রতীকে ৪৪ ভোট পান এবং ২টি ভোট বাতিল হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন