মে ৪, ২০২৬, ০৩:৪২ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে চৌধুরী হাট থেকে দাড়ীয়াপুর শীতলাই ডাঙ্গা ইউপি সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে ১ হাজার ৭৫০ মিটার দীর্ঘ এই রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বীরগঞ্জ কার্যালয়ের বাস্তবায়নে এই নির্মাণ কাজ শুরু হয়েছে।
সোমবার দুপুরে মাকারই ও মোহনপুর এলাকার সংযোগস্থল চৌধুরী হাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচনের মাধ্যমে কাজের সূচনা করেন সংসদ সদস্য। এই রাস্তার চেইনেজ নির্ধারণ করা হয়েছে ০০ থেকে ১৭৫০ মিটার পর্যন্ত।
উদ্বোধন শেষে ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রেজুয়ানুল ইসলাম রিজু এবং এলজিইডি বীরগঞ্জের উপজেলা প্রকৌশলী মো. ইদ্রীস আলী। এ সময় মোহনপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চৌধুরী হাট থেকে দাড়ীয়াপুর শীতলাই ডাঙ্গা পর্যন্ত ১ হাজার ৭৫০ মিটার চেইনেজের এই রাস্তাটি দীর্ঘদিনের দাবি ছিল। এলজিইডির তদারকিতে গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য। রাস্তাটির নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন