শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

বিরলে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয়

আতিউর রহমান

সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:২১ পিএম

বিরলে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয়

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা একটি পুরনো হ্যান্ড গ্রেনেড নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। রোববার দুপুরে উপজেলার পাইকপাড়ায় অবস্থিত হেলিপ্যাডে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের পুলিশ পরিদর্শক মোদাচ্ছেরের নেতৃত্বে বিশেষজ্ঞ দল এই অভিযান পরিচালনা করে। বিশেষজ্ঞ দলের নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরকটির ঝুঁকি সম্পূর্ণ দূর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ত্রিশ এপ্রিল উপজেলার ছয় নম্বর ভান্ডারা ইউনিয়নের পাকুড়া ডাঙাপাড়া গ্রামের একটি পারিবারিক কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়েছিল। স্থানীয়দের খবরের ভিত্তিতে বিরল থানা পুলিশ সে সময় বিস্ফোরকটি উদ্ধার করে সুরক্ষিত স্থানে সংরক্ষণ করে রাখে।

পরবর্তীতে আদালতের নির্দেশনা ও বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে এটি পরীক্ষার পর জনমানবহীন উন্মুক্ত স্থানে নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়। অভিযান চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে সীমিত রাখে পুলিশ।