রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:৪০ পিএম

পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার সদস্যভুক্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ। মঙ্গলবার বিকেলে সমিতির ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং এক দিনের সাধারণ ছুটির সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে।

বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাক শিল্প-কারখানায় আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 

আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।এদিকে, আগামীকাল দুপুর ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

এতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজা শেষে বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হবে।