রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা? জেনে নিন বাজুসের নতুন দর

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ১০:০৭ এএম

আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা? জেনে নিন বাজুসের নতুন দর

স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।

দেশের বাজারে টানা তিন দফায় কমানো হয়েছে স্বর্ণের দাম। বুধবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে আরও ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে নতুন এই দাম কার্যকর হবে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। 

এর আগে ২৮ এপ্রিল এই ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় বিক্রি হচ্ছিল।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা।

 ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হবে।এর আগে গত ২৮ এপ্রিলও দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময়ও প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। একদিনের ব্যবধানে আবারও একই পরিমাণ দাম কমানোর ফলে বাজারে সোনার দর নিম্নমুখী রয়েছে।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৬ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার কমানোর ঘটনা ঘটে।