জুন ১৫, ২০২৬, ১০:২৩ এএম
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এই তথ্য জানানো হয়েছে। ভরিতে এক লাফে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি অর্থাৎ ১১ দশমিক ৬৬৫ গ্রাম স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে গত ১৩ জুন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকায়।
সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ৭৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এর মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে এবং বাকি ৩৬ বার কমানো হয়েছে। অন্যদিকে গত বছর মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল। সেবার ৬৪ বার দাম বাড়লেও কমেছিল মাত্র ২৯ বার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন