জুলাই ৯, ২০২৬, ১১:২৭ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পর বিনিয়োগকারীদের কেনাকাটা বাড়ায় এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণের ফিউচারের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৭ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।এইচএসবিসি বৃহস্পতিবার প্রকাশিত এক নোটে ২০২৬ ও ২০২৭ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কিছুটা কমিয়েছে।
ব্যাংকটি ২০২৬ সালের পূর্বাভাস ৪ হাজার ৮৬৪ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ৫৬০ ডলারে নামিয়েছে। পাশাপাশি ২০২৭ সালের পূর্বাভাস ৫ হাজার ডলার থেকে কমিয়ে ৪ হাজার ৯২৫ ডলারে নির্ধারণ করেছে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও উত্থান লক্ষ্য করা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৬২৮ দশমিক ২২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ২৫৬ দশমিক ৯৭ ডলারে লেনদেন হচ্ছে।
স্টোনএক্সের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট বব হ্যাবারকর্ন জানান, আগের দিনের দরপতনের পর বাজারে আবারও স্বর্ণ কেনার প্রবণতা তৈরি হয়েছে। স্বল্পমেয়াদে স্বর্ণের দামের সবচেয়ে বড় চালিকাশক্তি হলো মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার-সংক্রান্ত নীতি। ফেডারেল রিজার্ভ যদি নমনীয় নীতি গ্রহণ করে, তবে স্বর্ণ ও রুপার দাম আরও বাড়তে পারে।
কিন্তু ফেডারেল রিজার্ভ যদি সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেয়, তাহলে মূল্যবান ধাতুগুলোর ওপর চাপ সৃষ্টি হবে। এমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা বর্তমানে সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির ৬৩ শতাংশ সম্ভাবনা বিবেচনায় নিচ্ছেন। বাজার পরিস্থিতি এখন অনেকটাই এই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন