রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে সোনার দাম ফের বেড়েছে, আজ ভরি কত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ১০:১৮ এএম

দেশের বাজারে সোনার দাম ফের বেড়েছে, আজ ভরি কত

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে পাকা সোনার মূল্যবৃদ্ধির প্রভাবে দেশে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুসের নতুন সিদ্ধান্তে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ২১৬ টাকা বেড়েছে।গত শুক্রবার সকাল থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে, যা আজও বহাল রয়েছে।

নতুন দর অনুযায়ী ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে ক্রেতাদের দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা গুনতে হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেট বিক্রি হচ্ছে এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকায়।সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

বাজুস জানিয়েছে, গহনার ডিজাইন অনুযায়ী তৈরির মজুরি আলাদাভাবে যোগ হবে। তবে গহনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় নতুন করে কোনো ভ্যাট নেওয়া যাবে না। এর আগে গত ২৮ জুলাই ভরিপ্রতি দাম দুই হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।চলতি ২০২৬ সালে দেশের বাজারে মোট ৯৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৭ বার দাম বেড়েছে এবং ৪৯ বার কমেছে।