আগস্ট ২০, ২০২৬, ১০:১২ এএম
স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নির্ধারিত বাড়তি দামেই দেশের বাজারে আজ বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সর্বশেষ সমন্বয় অনুযায়ী ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করে এই নতুন মূল্য নির্ধারণ করেছিল।পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই নির্ধারিত দর বহাল থাকছে।
বর্তমান দর অনুযায়ী সরকারি মূল্য সংযোজন করসহ দেশের বাজারে প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের বিক্রয়মূল্য ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।
অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে নির্ধারিত কর যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে অতিরিক্ত কর আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তৈরি অলঙ্কারের ক্ষেত্রে নকশার ওপর ভিত্তি করে নির্ধারিত মজুরি যুক্ত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন