সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:০১ এএম
দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। মানভেদে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। এতে মূল্য সংযোজন করসহ (ভ্যাট) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই নতুন দর রোববারও (২০ সেপ্টেম্বর) বহাল রয়েছে বলে নিশ্চিত করেছেন জুয়েলারি ব্যবসায়ীরা। স্বর্ণের পাশাপাশি একই সময়ে রুপার দামও বাড়ানো হয়েছে।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায়।
এর আগে গত ১২ সেপ্টেম্বর আরেক দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
স্বর্ণের সঙ্গে সমন্বয় রেখে বেড়েছে সব ধরনের রুপার দামও।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বেড়ে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১৭৫ টাকা বেড়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৭ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে দেশের বাজারে এ পর্যন্ত মোট ১১৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৮ দফা দাম বাড়ানো হয়েছে এবং সমানসংখ্যক ৫৮ দফা দাম কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে বাজারে মোট ৯৩ বার মূল্যবান ধাতুটির দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল। দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দামের রেকর্ড হয়েছিল গত ২৯ জানুয়ারি। সেদিন এক লাফে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন