অক্টোবর ৫, ২০২৬, ১০:৩০ এএম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম এক লাফে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে সরকারি ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণালঙ্কারের বর্তমান বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবী স্বর্ণের সরবরাহ বৃদ্ধি এবং দাম কমে যাওয়ার কারণেই এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে সারা দেশে এই নতুন মূল্যতালিকা আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি বৈঠকে মূল্য কমানোর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য প্রকাশ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন