রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
স্বর্ণের বাজারদর

স্বর্ণের দামে নতুন রেকর্ড ভরিতে গুণতে হচ্ছে যত টাকা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ১০:১১ এএম

স্বর্ণের দামে নতুন রেকর্ড ভরিতে গুণতে হচ্ছে যত টাকা

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের গহনা সরকারি কর বা ভ্যাটসহ বিক্রি হচ্ছে দুই লাখ ৩০ হাজার টাকার ওপরে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণালংকারের দাম দাঁড়িয়েছে দেড় লাখ টাকার বেশি।ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে প্রায় সাড়ে চার হাজার টাকায়।দেশে স্বর্ণ ও রুপার দর নির্ধারণের দায়িত্বে থাকা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে এই নতুন মূল্যতালিকা কার্যকর করেছে। 

সংগঠনটির নির্দেশনা অনুযায়ী, পরবর্তী সমন্বয় বা নতুন ঘোষণা না আসা পর্যন্ত সারা দেশে এই নির্ধারিত মূল্যেই অলংকার কেনাবেচা চলবে।বাজুসের নির্ধারিত তালিকা পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়।   একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম রাখা হচ্ছে দুই লাখ ২০ হাজার ৩৯১ টাকা। 

এছাড়া ১৮ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ ৫৪ হাজার ২৫৬ টাকায়।   অলংকারের সঙ্গে রুপার মূল্যেও সমন্বয় বজায় রয়েছে।বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা চার হাজার ৩১৬ টাকায় কেনাবেচা হচ্ছে। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি চার হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা তিন হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি দুই হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।