বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

দেশের বাজারে সোনার নতুন দাম ঘোষণা করল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৯:৫৬ পিএম

দেশের বাজারে সোনার নতুন দাম ঘোষণা করল

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। মূল্যবান এই ধাতুর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নতুন এই দর আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, এবার প্রতি ভরিতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম কমানো হয়েছে এক হাজার ৩৮ টাকা। ফলে এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে দুই লাখ ৪ হাজার ২৮৩ টাকায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পাওয়ার কারণে বাজার সমন্বয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে এক লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপার ভরি চার হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার ভরি তিন হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।