নভেম্বর ১১, ২০২৫, ১২:০০ পিএম
চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি' স্লোগানকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির দুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে 'রান উইথ শিবির' নামে এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে।মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই কর্মসূচি শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে এটি কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড় ও ধোলাইখাল পেরিয়ে ধূপখোলা মাঠে গিয়ে শেষ হয়।
শাখা সূত্রে জানা যায়, কর্মসূচিতে অংশ নিতে তিন হাজার শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন, যদিও প্রায় আড়াই হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অংশ নিয়ে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিফাত সাকিব বলেন, "সকাল সকাল ক্যাম্পাসে গিয়ে দেখি সব পরিচিত মুখ। অসাধারণ! অংশ না নিলে আফসোস করা লাগত। আমাদের জগন্নাথে বিনোদনের আলাদা ব্যবস্থা নেই। আপনারা এমন উদ্যোগ নিলে আমরা এনজয় করতে পারি।কর্মসূচিতে অংশগ্রহণ করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মোহতাসিম বিল্লাহ শাহিদী বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চার জন্য সর্বপ্রথম প্রয়োজন শারীরিকভাবে সুস্থ থাকা।
কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শরীরচর্চার জন্য পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতার বিষয়টি বিবেচনায় রেখে শরীরচর্চার জন্য প্রয়োজনীয় অবকাঠামো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।এ সময় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন,
জবি শাখা শিবিরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে তার কাছে উৎসবমুখর পরিবেশ মনে হয়েছে। আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে শারীরিকভাবে সুস্থ থাকার বিকল্প নেই। তিনি মনে করেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে বৃহৎ আকারে এমন কর্মসূচি আয়োজন করা সম্ভব না হলেও ৫ আগস্টের পরিবর্তন-পরবর্তী সময়ে জবি ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য একের পর এক চমৎকার আয়োজন করে চলেছে।
শাখা শিবিরের সভাপতি রিয়াজুর ইসলাম বলেন, আজকের এই কর্মসূচির মূল প্রতিপাদ্য হলো শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা। শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করতে পেরে তারা আনন্দিত এবং ভবিষ্যতেও জবি শিবির শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও চমৎকার কর্মসূচির আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন