নভেম্বর ২৬, ২০২৫, ০৪:৩৩ পিএম
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ এবং মূল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বোর্ড থেকে দেশের সব কলেজ প্রধানের কাছে এ সংক্রান্ত 'অতীব জরুরি' নির্দেশনা পাঠানো হয়েছে।আজ বুধবার (২৬ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এর আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান প্রধানের কাছে এই নির্দেশনা সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে। এই কার্যক্রমগুলোকে বোর্ড অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে। বিস্তারিত লিংক
https://docs.google.com/document/d/1m96meKHnm6zXDV9F91LmUt8hTxMMQNo3SfBkt6CuZ70/edit?tab=t.0

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন